বাসুদেবপুর গ্রাম পঞ্চায়েতের প্রধানের ইস্তফা
দি নিউজ লায়ন; উলুবেড়িয়া ২ নং ব্লকের বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রশান্ত মন্ডল ইস্তফা দিলেন। সূত্রের খবর শুক্রবার প্রশান্ত মন্ডল তার পদত্যাগপত্র ব্লক প্রশাসনের কাছে জমা দিয়েছি।
গত পঞ্চায়েত নির্বাচনে বাসুদেবপুর গ্রাম পঞ্চায়েতের ১৬ টি আসনের মধ্যে ১০ টি আসন পেয়ে পঞ্চায়েতের দখল নেয় বিজেপি। এবং প্রধান নির্বাচিত হন প্রশান্ত মন্ডল। দীর্ঘ তিন বছর প্রধানের দায়িত্ব সামলানোর পর শুক্রবার আচমকাই তার পদ থেকে ইস্তফা দেন প্রশান্ত মন্ডল। পঞ্চায়েত সূত্রে খবর গত দুইদিন ধরে প্রধান পঞ্চায়েতে না আসায় সমস্যা হচ্ছিল। শুক্রবার পদত্যাগ করায় সমস্যা আরোও বৃদ্ধি পেল। এদিকে মুকুল রায়ের দলবদলের দিন প্রশান্ত মন্ডলের পদত্যাগ রাজনীতিতে নতুন সমীকরণ তৈরী করেছে।যদিও প্রশান্ত মন্ডলের ফোন সুইচ অফ থাকায় তার সঙ্গে যোগাযোগ করা যায়নি।
এই বিষয়ে বিজেপির হাওড়া গ্রামীন জেলা সভাপতি প্রত্যুষ মন্ডল জানান অত্যধিক কাজের চাপ এবং পারিবারিক সমস্যার কারণে উনি প্রধানের পদ থেকে পদত্যাগ করেছেন। আমরা কথা বলছি হয়তো উনি ওনার সিদ্ধান্ত প্রত্যাহার করবেন।

Post a Comment